ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ১২:৪৬ বিকাল

Link Copied!

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টায় ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে। লাগামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বেশকিছু এলাকায় সড়কের বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। বৃষ্টির কারণে খোলেনি বেশিরভাগ দোকানপাট, দেখা গেছে তালাবদ্ধ।

বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মাদারীপুরে ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে । আরও ৩দিন এই বৃষ্টি থাকবে। টানা বৃষ্টিতে মাদারীপুর শহরের অধিকাংশ সড়কে পানি জমেছে। এতে ভোগান্তিতে আছেন বাসিন্দারা। এরমধ্যে পুরান বাজার, হামিদ আকন্দ সড়ক, ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভুইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোডসহ বেশকিছু সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়ছে দুর্ভোগ।

এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও যত্রতত্র জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণের কারণেই একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় এমন নাজুক অবস্থা। ফলে দুর্ভোগের শেষ নেই যাত্রী, চালক ও পথচারীর। এদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত সাড়ে ১৪ বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদ, রাজস্বসহ বিভিন্ন খাতে প্রতিবছরই শত কোটি টাকার রাজস্ব আদায় করে পৌর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস