ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার হবিগঞ্জ সেতুর ওপরে ঘটে এ ঘটনা।

নিহত রাকিব (২২) সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে। এছাড়া আহতরা হলেন – একই এলাকার দবির বেপারীর ছেলে সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারের ছেলে মো. শুভ, নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাকিব ও তার বন্ধুরা দু’টি মোটরসাইকেলযোগে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে যায়। রাতে ফেরার সময় হবিগঞ্জ সেতুর ওপর তাদের বহনকারী দু’টি মোটরসাইকেলে সংঘর্ষে হয়।

এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও চারজন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport