ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা
  3. লাইফস্টাইল

মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের খবর নিতে ফ্রি ডেটা অফার বাংলালিংকের

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৬, ৩:১৮ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা; তৈরি হয়েছে নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সাথে যেন গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’ এর ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন। প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

উদ্যোগটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘বাংলালিংকে আমাদের দায়িত্ব শুধু নেটওয়ার্ক সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবার মূলে রয়েছে ‘কেয়ার।’ ডিজিটাল অপারেটর হিসেবে সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে ভূমিকা রাখার মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই। আমাদের প্রচেষ্টা থাকবে পরিবারের সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা কমানো। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যত্ন, সহমর্মিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বাংলালিংক এর গ্রাহকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা