ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে ট্রলার ডুবি : ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ১১:৩৬ সকাল

Link Copied!

ভোলা, জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর শিবচর এলাকায় ১৩ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে এখনো আটজন। গতকাল সকালে বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া পাঁচজন জেলে দীর্ঘসময় নদীর জলে ভেসে থাকার পরে অন্য ট্রলারের সহায়তায় রাতে নিজ এলাকায় ফিরে আসেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. দুলাল মাঝি (৪০), মো. নাজিম (৪৪), মো. সুমন (৩৮), মো: শাহিন (২৫) ও মো. মনির (৩৩)।

এছাড়া নিখোঁজ জেলেরা হলেন- মো. সাদেক মাল (৬০), মো. সবুজ (৪০), মো. বেল্লাল (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), হোসেন মাঝি (৫০), নূরে আলম (৩০), মো. কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক মো. রুবেল জানান, গত শুক্রবারের এক সপ্তাহ আগে ট্রলারটি শুকনাখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল ঘাটে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নদীতে প্রচন্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তারপরেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার