ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

ভোরে নরসিংদীকে কেন্দ্র করে ভূমিকম্প, বিভিন্ন জেলায় অনুভূত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ । ১৯১ জন

ভোর ৬টা ১৪ মিনিটে দেশে হালকা মাত্রার ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা, এবং এর কেন্দ্র ছিল মাটির ২৭.২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি নরসিংদীর পাশাপাশি নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি জেলায়ও অনুভূত হয়। হালকা কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভৌগোলিক অবস্থানের কারণে এধরনের ক্ষুদ্র ভূকম্পন নতুন নয়। তবে নিয়মিত কম্পন ভূ-পৃষ্ঠের চাপ কমাতে সহায়ক হলেও সচেতনতা বাড়ানো জরুরি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয় অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূতির বর্ণনা দেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এধরনের পরিস্থিতিতে ভূমিকম্পের মৌলিক নিরাপত্তা নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।