ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোক্তা পর্যায়ে আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ৩:৩৯ বিকাল

Link Copied!

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৪১ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২১৫ টাকা করা হয়েছে।”

এর আগে গত ৭ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপিজির দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগের মাসে (অক্টোবর) অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা প্রতি লিটার।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (Contract Price) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৭৫ ও ৪৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের গড় মূল্য বিবেচনায় (৪৬৫.২৫ মার্কিন ডলার) এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত চার দফা কমেছে এবং সাত দফা বেড়েছে এলপিজি ও অটোগ্যাসের দাম। সর্বশেষ অপরিবর্তিত ছিল অক্টোবর মাসে। গত বছর দাম বেড়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে; আর কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা