ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

“ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হয়ে যাচ্ছে তামাকজাত দ্রব্য”

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অক্টোবর ২০২৩, ১১:২৮ সকাল

Link Copied!

স্বাস্থ্য উন্নয়নে তামাকজাত দ্রব্যের উপর সারচার্জ আরোপ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩, ডাব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে “তামাকের মূল্যবৃদ্ধি বৈষম্য ও জনস্বাস্থে প্রভাব” শীর্ষক জুম ওয়েবিনারের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় সত্ত্বেও গত ৭ বছরে একটি শক্তিশালী তামাক কর নীতি চুড়ান্ত না হওয়ার কারণে তামাক নিয়ন্ত্রণে এখনও আশানুরুপ সফলতা অর্জন করা সম্ভব হয়নি।

ডাব্লিউবিবি ট্রাস্ট এর কর্মসূচি প্রধান সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.রোমানা হক, আইসিডিডিআর,বি এর এ্যাসোসিয়েট সাইন্টিস্ট ড. শেহরীন শায়লা মাহমুদ, এফ. এ. এম কনসাল্টিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য। তিনি তার প্রবন্ধ উপস্থাপনায় বিগত ৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির বৈষম্য তুলে ধরেন।

অধ্যাপক ড.রোমানা হক বলেন, তামাকের কর কাঠামোর সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কোম্পানিগুলো বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সুনিদিষ্ট কর আরোপ ও শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধে কঠোর তদারকি প্রয়োজন। গতানুগতিক মূল্য বৃদ্ধি প্রক্রিয়া তামাক নিয়ন্ত্রণে আশানুরুপ ভূমিকা রাখছেনা। তিনি ধোঁয়াবিহীন ও ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যের জন্য স্ট্যান্ডার্ট প্যাকেজিং সিস্টেম চালু করা পাশাপাশি কর আদায় ব্যবস্থা আধুনিকায়নের জোর দাবি জানান। পরিশেষে তিনি তামাকের রাজস্বের উপর অতি-নির্ভরশীলতা কমিয়ে রাজস্ব আয়ের জন্য বিকল্প মাধ্যম খুজে বের করার প্রতি আলোকপাত করেন।

ডা. শেহরীন শায়লা মাহমুদ বলেন, তামাক কোম্পানি স্বার্থ এবং সরকারের উদ্যেশ্য পুরোপুরি সাংঘর্ষিক। রাজস্ব আয়, তামাক চাষে অধিক মুনাফাসহ নানা প্রলোভন দেখিয়ে কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ নীতিতে অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করে। তিনি তামাকের সরবরাহ নিয়ন্ত্রণের পাশাপাশি খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধকরণ ও এই বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন।

আবিদা সুলতানা বলেন, তামাকের মূল্য বাড়ানো হলেও ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা এবং শুল্কবিহীন আমদানির সুযোগে কোম্পানির মুনাফা বছর বছর বেড়েই চলেছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মূল্য বৃদ্ধির বিপরীতে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের হার নির্ণয়ে প্রয়োজনীয় গবেষণা প্রয়োজন। তিনি তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে তামাক চাষ ও উৎপাদনের পাশাপাশি সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি প্রয়োগের বিষয়ে আলোকপাত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১