ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরপর দুইদিনে চার দফা ভূমিকম্পের পর উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ত্যাগ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছাড়ছেন।
ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। তবে কিছু শিক্ষার্থী মনে করছেন, এই পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ শিক্ষার্থীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান নয়।
এরপরও, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর কয়েকজন আবাসিক শিক্ষার্থী নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন।
উল্লেখ্য, গত দুইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


