ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

ভারতে রেকর্ড বৃষ্টিতে বন্যা-ভূমিধস, জম্মু ও কাশ্মীরে চার শিশুসহ নিহত ১১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ আগস্ট ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ভারতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জম্মু ও কাশ্মীরে চার শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) শ্রীনগর থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী মৌসুমি বৃষ্টিপাতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রচণ্ড জলাবদ্ধতার পাশাপাশি বহু সেতু ধসে পড়েছে ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে এবং জরুরি সেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জানান, শুক্রবার রাতে রামবান ও রিয়াসি জেলায় ভারী বর্ষণ ও ভূমিধসে ১১ জন মারা গেছেন। এ সময় পাঁচ বছরের এক শিশু ধ্বংসস্তূপে আটকা পড়ে।

এর আগে বুধবার জম্মুতে বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৪১ জনের মৃত্যু হয়।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, জম্মুতে ২৪ ঘণ্টায় ২৯৬ মিলিমিটার এবং উধমপুরে ৬২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—যা যথাক্রমে ১৯৭৩ এবং ২০১৯ সালের রেকর্ড ভেঙেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং দুর্বল পরিকল্পিত উন্নয়ন এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তি ও তীব্রতা বাড়িয়ে তুলছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৪ আগস্ট কাশ্মীরের চিসোটি গ্রামে প্রবল স্রোতে অন্তত ৬৫ জন নিহত এবং ৩৩ জন নিখোঁজ হয়। আর ৫ আগস্ট উত্তরাখণ্ডের ধরলি শহরে বন্যায় ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২