ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৪, ১১:২৫ সকাল

Link Copied!

ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে চলন্ত এক দ্বিতল বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সকালে ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে চলন্ত একটি দ্বিতল বাস পেছন থেকে দুধের ট্যাংকারে ধাক্কা দেয়। এতে ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়।

উন্নাও জেলার ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দ্বিতল বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে বাসটি পেছন থেকে একটি দুধের ট্যাংকারকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের ইতোমধ্যে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার