ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভারতের উপকূল অতিক্রম করেছে ‘মোন্থা’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে।

এজন্য বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে মাছ ধরার ট্রলার ও নৌকাকে বুধবার বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ এড়াতে বলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমান্বয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও দুর্বল হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার বিকেল (২৯ অক্টোবর) পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা