ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে তরুণদের জোরালো ন্যায্যতার দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০ চলমান থাকা অবস্থায় জলবায়ু ন্যায্যতার দাবিকে সামনে রেখে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’-এ অংশ নেন পাঁচ শতাধিক তরুণ। একশনএইড বাংলাদেশ-এর সঙ্গে সংহতি প্রকাশ করে ১৩টি যুব সংগঠনের এই সম্মিলিত আয়োজন শুক্রবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত হয়। তরুণ জলবায়ু কর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি ন্যায্য, টেকসই ও সমতা ভিত্তিক ভবিষ্যতের দাবিতে আওয়াজ তুলেন।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এবার বিশ্বনেতাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। কপ-৩০–কে একটি সিদ্ধান্তমূলক সম্মেলন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়ে তারা গ্লোবাল সাউথের জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। তরুণদের মতে, জলবায়ু আলোচনায় এখন আর ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট পদক্ষেপ, জবাবদিহিতা এবং ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে।

ঢাকার পাশাপাশি খুলনা, রাজশাহী, বান্দরবান, দিনাজপুর, কক্সবাজারসহ ২৪টিরও বেশি জেলা থেকে তরুণরা এই আন্দোলনে যুক্ত হন। গ্লোবাল প্ল্যাটফর্ম লোকাল ইয়ুথ হাবের হাজারো তরুণও ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন। সারাদেশজুড়ে আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রায় ‘জাস্ট ট্রানজিশন নাউ’, ‘স্টপফসিলফুয়েল’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, ‘ফান্ড আওয়ার ফিউচার’সহ নানা স্লোগান উচ্চারিত হয়।

তরুণ জলবায়ু অধিকারকর্মী সাদিয়া আক্তার বলেন, ন্যায্য রূপান্তরের পথে পরিবেশবান্ধব ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরি, প্রযুক্তি স্থানান্তর এবং তরুণ নেতৃত্বের সমাধানের জন্য সহজলভ্য জলবায়ু অর্থায়ন অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, সবুজ অর্থনীতির যাত্রায় কাউকে পিছিয়ে রাখা যাবে না।

একশনএইড বাংলাদেশ-এর যুব ও জাস্ট সোসাইটি টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, কপ-৩০–কে সামনে রেখে যারা ন্যায্য রূপান্তরের দাবিতে সোচ্চার, তাদের সঙ্গে সংহতি জানায় একশনএইড। তিনি বলেন, তরুণদের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য নিঃশর্ত আর্থিক সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ দেশগুলোর একটি হওয়ায় জলবায়ু অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়ছে। একশনএইড বাংলাদেশ ‘ফান্ড আওয়ার ফিউচার’ প্রচারণার অংশ হিসেবে দেশজুড়ে হাজারো তরুণকে একত্রিত করছে, যারা জীবাশ্ম জ্বালানি বন্ধ এবং নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির প্রসারের দাবি তোলছেন।

তরুণ জলবায়ু কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই ধারাবাহিক আন্দোলন শুধু আজ নয়, আগামী বছরগুলোতেও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি