ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৪, ১০:৫৭ সকাল

Link Copied!

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আজিজ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে আজিজ কাগজপুকুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় পৌঁছালে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আজিজ কানে কম শুনতেন বলে জানা গেছে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘কাগজপুকুরে ট্রেনের নিচে কাটা পড়ে আজিজ কালা নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

আজিজের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস