
দেশের উপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন (১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারী ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
প্রথম দিন অর্থাৎ আজ ১৯ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিন ২২ সেপ্টেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন ২৩ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথমদিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও শেষের দিকে তা আবার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সর্বশেষ আবহাওয়ার তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে।