ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণ রোধে কঠোর অভিযান: ১৩ কোটি ৭৮ লাখ জরিমানা আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ সকাল

Link Copied!

দেশের বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সারা দেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০৪১টি মামলার মাধ্যমে ১৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়েছে।

এছাড়াও, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১ লাখ ৫৫ হাজার ৪১৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

এদিকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

একই দিনে কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, নোয়াখালী ও ফেনীতে ৮টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ১৫টি মামলায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ২টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

শরীয়তপুর ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সারা দেশে প্রায় ১২হাজার ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

শব্দদূষণ রোধে নোয়াখালীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনের চালককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি, কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

দূষণ রোধে সরকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা