ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় পঞ্চম স্থানে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ (বুধবার) পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর দাঁড়িয়েছে ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) পর্যায়ের মধ্যে পড়ে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ সূচকে বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্যানুসারে, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে ১৬.৫ গুণ বেশি পাওয়া গেছে।

ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আজ সকালে সবচেয়ে বেশি দূষিত বাতাস রেকর্ড হয়েছে মিরপুরের পল্লবি এলাকায়। এর পরেই রয়েছে- মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, এবং গোড়ান এলাকা।

এসব এলাকাতেই সকাল থেকে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজকের সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। দুটি শহরেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ (Very Unhealthy) হিসেবে চিহ্নিত হয়েছে।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা এবং ভারতের কলকাতা, যাদের বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- ০–৫০: ভালো (Good), ৫১–১০০: মাঝারি (Moderate), ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর (Unhealthy for sensitive groups), ১৫১–২০০: অস্বাস্থ্যকর (Unhealthy), ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর (Very unhealthy), ৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ (Hazardous)।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা