ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণে আবারও শীর্ষে দিল্লি, চতুর্থ স্থানে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অর্থাৎ এই দুই শহরের বায়ু মান এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এই তথ্য জানানো হয়।

তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ৬২৭, যা ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ। এর পরেই আছে লাহোর, যার স্কোর ৩৫৮। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, সেখানে বায়ু দূষণ স্কোর ২৬৯, অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’।

বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার চতুর্থ স্থানে, যার দূষণ স্কোর ২২৭। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুর মান সূচক (AQI) যদি ০–৫০ এর মধ্যে থাকে: বায়ুর মান ভালো, ৫১–১০০: মাঝারি বা সহনীয়, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’।

দিল্লি ও লাহোরের বর্তমান পরিস্থিতি তাই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে ধোঁয়াশা, যানবাহনের নির্গমন, শিল্পকারখানার ধোঁয়া ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে বায়ুদূষণ আরও বাড়ছে।

বাংলাদেশেও একই কারণে ঢাকাসহ বড় শহরগুলোর বায়ুর মান দ্রুত খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা