ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে, তবে যাওয়া যাবে না ৩ উপজেলায়

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ২:০৯ বিকাল

Link Copied!

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণের দুয়ার খুলছে। টানা এক মাস নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানে চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, বান্দরবান সদরে ৭৪টি সহ মোট ৯৭টি হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী বান্দরবান ছেড়ে চলে গেছেন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখানে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এসেসমেন্ট শেষ হলে রোয়াংছড়ি, রুমা ও থানচি- এই তিন উপজেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল ৭ নভেম্বর থেকে পর্যটকরা বান্দরবানের সদর, নীলগিরি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এলাকা ভ্রমণ করতে পারবেন।

গত ৮ অক্টোবর থেকে প্রায় এক মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা