ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবানে পর্যটকদের জন্য হোটেলে ৩৫, গাড়ি ভাড়ায় ২০ শতাংশ ছাড়

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৪, ৯:৫৫ সকাল

Link Copied!

বান্দরবানের সদরসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পর্যটকদের উৎসাহ করায় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীসহ বান্দরবান জেলার সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। একইসঙ্গে জেলার সব আবাসিক হোটেলে ৩৫, সব রিসোর্টে ২৫, খাবার হোটেলে ১০, পর্যটকবাহী জিপ (চাদের গাড়ি), কার, মাইক্রোবাসে ২০ এবং পর্যটকবাহী সিএনজি ও মাহিন্দ্রায় (থ্রি-হুইলার) ২০ শতাংশ ডিসকাউন্টের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের গ্র্যান্ড ভ্যালি হো‌টে‌লে সংবাদ সম্মেলনের মাধ্যমে পর্যটন সংশ্লিষ্ট নেতারা এ ঘোষণা দেন।

এ সময় তারা বলেন, বান্দরবা‌নে রয়েছে অসংখ্য পাহাড়, ঝরনা, নদীপথ, বিভিন্ন পর্যটন স্পটসহ নানা দৃষ্টিনন্দন প্রকৃতির লীলাভূমি। দীর্ঘদিন ধ‌রে বন্ধ থাকায় দেশি-বিদেশি পর্যটকরা এসব দৃশ্য উপ‌ভোগ করা থেকে বিরত ছিলেন। পাশাপাশি পর্যটক‌দের জন্য সাজিয়ে রাখা হো‌টেল-মোট‌েলে ব‌্যবসায়‌ীরাও লোকসান গুনেছেন। দীর্ঘদিন প‌র হলেও বান্দরবানের বিপর্যস্ত পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়ায় খুবই খুশি হ‌য়ে‌ছি। আশা করছি, এখন থেকে পর্যটকরা অনায়াসে বান্দরবা‌নে আগের মতো ঘুরে বেড়া‌তে পারবেন।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক নাছিরুল আলম, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সেক্রেটারি জ‌সিম উদ্দিনসহ বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ অক্টোবর থেকে প্রায় এক মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞায় ছিল বান্দরবান জেলা। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়েন এ খাত সংশ্লিষ্ট হাজারো মানুষ। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা