ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশে শুষ্ক আবহাওয়া, শীতের অনুভূতি বাড়তে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

নতুন ঢেউ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে বর্তমানে দুটি লঘুচাপ সক্রিয় থাকলেও দেশের উপর বৃষ্টিপাতের প্রভাব নেই। বরং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ (২৬ নভেম্বর) দুপুর ১২টায় মালাজা প্রণালী অঞ্চলে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এছাড়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামীতে আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

তিনি আরও জানান, আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনে সামান্য ওঠানামা থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে দেশের রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা