ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

বাংলাদেশে রেশ কাটতে না কাটতেই মিয়ানমার উপকূলে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ । ৪৯ জন

বাংলাদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার মিয়ানমার উপকূলে নতুন ভূমিকম্পের আঘাত অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দমান সাগরে। এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছিল। এর পরদিন আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা বিশেষজ্ঞরা শুক্রবারের ভূমিকম্পের আফটার শক বলে মনে করছেন।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, উপমহাদেশীয় অঞ্চলে এ ধরনের ভূমিকম্পের ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে ঘটতে পারে। তাই সব সময় সতর্ক থাকা জরুরি।