ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বর্ষার শেষ ছোঁয়া, পাঁচ দিনের মধ্যে মনসুন বিদায়ের ইঙ্গিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৫, ১০:৪২ সকাল

Link Copied!

দেশের বেশ কিছু অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (মনসুন) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র (স্টর্ম ওয়ার্নিং সেন্টার) শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানায়।

আজ (১১ অক্টোবর) দেশের গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ, বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৫ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় গড়ে ৫ কিলোমিটার বলে জানিয়েছে বিএমডি।

আজকের (১১ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাস

খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এক-দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আর্দ্রতা ৯১ শতাংশ, সূর্যাস্ত বিকেল ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যোদয় সকাল ৫টা ৫৪ মিনিটে হবে।

আগামী দিনের পূর্বাভাস

১২ অক্টোবর: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৩ অক্টোবর: চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে।

১৪ অক্টোবর: চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা