ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৬ বিকাল

Link Copied!

আজ পর্যন্ত আরও চারজনের মৃত্যুসহ ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে নতুন করে প্রাণহানির মধ্যে ফেনী ও কুমিল্লায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত কুমিল্লায় ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, ফেনীতে ২৮ জন, নোয়াখালীতে ৯ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজারে ও লক্ষ্মীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৭ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে।

এছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৮টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি পড়েছে।

এছাড়া ১১টি জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।

এরই মধ্যে ৩ হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছেন এবং ৩১ হাজার ২০৩টি গৃহপালিত পশু রাখা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় মোট ৪৬৯টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলোতে এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার। শিশু খাদ্য ও গো-খাদ্য বাবদ ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া কিছু মানুষ তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা