ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১১:০০ সকাল

Link Copied!

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই সহায়তার আওতায় ৫৫ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে নগদ অর্থ, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্ক-এর ব্যবস্থাপনায় এবং স্থানীয় ও জাতীয় বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি জেলা—কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে চলতি বছরের মে মাসে সিলেট অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য যুক্তরাজ্য সরকার ২ লাখ ৪৫ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকার জরুরি সহায়তা দিয়েছিল। নতুন এই বরাদ্দসহ ২০২৬ সালে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ পাউন্ডের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিল (ডিআরইএফ) থেকেও উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত ১০টি জেলার মানুষের জন্য ৪ লাখ ৩৮ হাজার ৩৪৮ পাউন্ড, অর্থাৎ প্রায় ৭ কোটি ২০ লাখ টাকার সহায়তা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মানবিক সহায়তার পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রো-মেট পার্টনারশিপ কর্মসূচির আওতায় বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যের মেট অফিস তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কবার্তা, পূর্বাভাস এবং প্রস্তুতি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র