দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, আজ নিজ কার্যালয়ে বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য এইচডিএফসি এবং সাইনপাওয়ার লিমিটেড এর কাছ থেকে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে অনুদানটি গ্রহণ করেন।
অনুদান প্রদানকারী প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, আর এই উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও বেগবান করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৩টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গৃহীত হয়েছে।
অনুদান গ্রহণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


