ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বড়াইগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৫, ৩:৫০ বিকাল

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা এলাকায় যাচ্ছিলো। এসময় পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশা থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল এসে গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র