ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ২:১৬ বিকাল

Link Copied!

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভার-সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক এসে পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতরে থাকা চালক-হেলপারসহ চারজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে আটকে পড়াদের উদ্ধার করেন। এ সময় কেবিনের ভেতরেই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি