ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুন ২০২৬, ২:৫০ বিকাল

Link Copied!

জয়পুরহাটের ঐতিহাসিক তুলসীগঙ্গা নদীর তীরবর্তী বটতলী এলাকায় নামের ঐতিহ্য পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে আবারও বটবৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে এই কর্মসূচি বাস্তবায়ন করে দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন। স্থানীয় পরিবেশ সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বটতলী খেয়াঘাট এলাকায় কয়েকটি বটবৃক্ষের চারা রোপণ করা হয়।

স্থানীয় ইতিহাস অনুযায়ী, জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার সীমানায় অবস্থিত তুলসীগঙ্গা নদীর এই ঘাট এলাকায় একসময় কয়েকটি প্রকাণ্ড বটবৃক্ষ ছিল। সেই বটগাছগুলোর উপস্থিতির কারণেই স্থানটির নাম হয় ‘বটতলী’। এই স্থানটি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গেও জড়িয়ে আছে বলে স্থানীয়রা জানান। তবে কালের বিবর্তনে বর্তমানে নদীতীর থেকে সেই পুরনো বটবৃক্ষগুলো হারিয়ে গেছে।

এ অবস্থায় নামের ঐতিহ্য ধরে রাখা এবং পরিবেশ ভারসাম্য রক্ষার লক্ষ্যেই আবারও বটবৃক্ষ রোপণের উদ্যোগ নেয় সংগঠনটি।

কর্মসূচির স্লোগান ছিল-

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস” এবং
“দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”।

এ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন অ্যাক্টিভিস্ট সাজেদুর রহমান সুমন এবং স্থানীয় সংগঠক মুরাদ হোসেন।

পরিবেশ কর্মী রতন মণ্ডল বলেন, গত তিন বছর ধরে বটতলী এলাকায় বটসহ বিভিন্ন দেশীয় গাছের চারা রোপণ করা হলেও অসচেতনতার কারণে অনেক চারা টিকে থাকতে পারেনি। তিনি বলেন, “বটতলীর ঐতিহ্য রক্ষায় গাছ লাগানোই যথেষ্ট নয়, এগুলো রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

উল্লেখ্য, দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন ২০২১ সাল থেকে ইতিহাস-ঐতিহ্য সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে বট, অশ্বত্থ, তেঁতুল ও নিমসহ দেশীয় গাছ রোপণ ও বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম