ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ১২:৩৬ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। ফলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এটি প্রবলভাবে বিরাজ করছে।

আজ (মঙ্গলবার) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও রংপুরের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল (১৮ জুন) এবং পরবর্তী দুই দিন অর্থাৎ ১৯ থেকে ২১ জুন পর্যন্ত দেশের ছয়টি বিভাগ—রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী ও ঢাকাতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এই সময়ের মধ্যে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা