ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাংলাদেশে প্রভাব নেই

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ নভেম্বর ২০২৫, ২:৪৯ বিকাল

Link Copied!

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে লঘুচাপটির কারণে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।

শনিবার (২২ নভেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সম্ভাব্য লঘুচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে না। এটি ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের দিক দিয়ে অগ্রসর হতে পারে। ফলে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না।

এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!