ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ সকাল

Link Copied!

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাস বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী নিহত হন। আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!