ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফেনীতে বন্যা পরবর্তী ১২ উন্নয়ন কাজ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ৩:৫৩ বিকাল

Link Copied!

ফেনীতে বন্যা পরবর্তী একটি স্কুলের দ্বিতল বিশিষ্ট নব নির্মিত ভবনসহ ছাগলনাইয়া ও ফুলগাজীতে ১২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। সোমবার (২৩ জুন) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর উদ্দিন। বিমান বাহিনীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন খায়রুল বাশার। এ সময় ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, ফেনীস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী কর্তৃক বাস্তবায়িত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন’ উদ্বোধন শেষে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে তিনি হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে বিমান বাহিনী প্রধান বলেন, ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনী। তৎকালীন বৈরী আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা সহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্গত মানুষের সহায়তায় জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে বিমান বাহিনীর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করেছে।

বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বহু শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছে বিমান বাহিনী। ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে ‘শাহীন ভবন’ নামে একটি চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ভবন আসবাবপত্রসহ নির্মাণ করা হয়েছে। ভবনটি দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়া ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ অন্যান্য স্থাপনা নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের হাতে প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ চেক তুলে দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা