ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুন ২০২৬, ১১:২০ সকাল

Link Copied!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারার পূর্ব কাটু টিলা সংলগ্ন গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা সাবির মিয়া ও হামিদ মিয়া।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে গয়াসি হাওরে যান দুই জেলে। দুপুরের দিকে এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হলে তারা হাওরেই অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট