ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফুলবাড়ীতে তাপমাত্রা নেমে ১১.৪ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ বিকাল

Link Copied!

সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুই দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিশেষ করে শিশু-বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। শীতের প্রভাব পড়েছে গবাদিপশুর ওপরও। কুয়াশার ঘনত্ব বাড়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত ও কুয়াশায় এলাকার মানুষের দৈনন্দিন জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। শীতজনিত রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে। খেটে খাওয়া মানুষের জন্য এই ঠান্ডা যেন অতিরিক্ত দুর্ভোগ ডেকে এনেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কুরুষাফেরুষা এলাকার ৭৫ বছর বয়সী দিনমজুর আব্দুল বলেন, “আমরা গরিব মানুষ। পরার মতো মোটা কাপড় নেই, ঘরে কম্বলও নেই। রাতে ঘুমাতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়। ঠান্ডার কারণে কাজে যেতে পারিনি। অনেক কষ্ট করে পাতলা একটি চাদর গায়ে দিচ্ছি।”

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও ঠান্ডার প্রকোপ দিন দিন বাড়ছে। ১৫ ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা