ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফুলবাড়ীতে টেকসই বাঁধ নির্মাণের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরক মণ্ডল এলাকার ধরলা পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন – আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকে। এ সময় ধরলার ভাঙনের শিকার ৫০ পরিবারসহ ওই এলাকার ক‌য়েকশ নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা ব‌লেন, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোনো ক্রমেই নদীভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত শত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙন রোধের চরগোরকমণ্ডল এলাকায় ছয় হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ফেলানোর কাজও শেষের দিকে। সেখানে আরও একটি প্যাকেজ-এর বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা