ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৫, ১১:২৩ সকাল

Link Copied!

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর আশঙ্কা করা হচ্ছে আফটারশক বা পরাঘাতের, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে। উপকূলীয় এলাকা থেকে জনসাধারণকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

এই ঘটনায় এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা গেছে এবং আতঙ্কে সব মানুষ রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছিল এবং অনেকে আহত হন। পরপর দুটি বড় ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু