ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফজরের নামাজ শেষে সড়কে প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৬, ৩:২০ বিকাল

Link Copied!

শরীয়তপুরের নড়িয়ায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ছৈয়াল ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাই ছৈয়ালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ির দিকে ফিরছিলেন হযরত আলী। চান্দনী এলাকায় পৌঁছালে শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা হযরত আলীকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, মরদেহের সুরতহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স ও চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা