ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রবাসী কর্মীদের জন্য শাহজালালে চালু বিআরটিসির শাটল বাস সার্ভিস

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ৩:২১ বিকাল

Link Copied!

প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার বিশেষ ব্যবস্থাও। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে ২টি বিশেষ শাটল বাস দিয়ে রুটটি চালু করা হলো।

বুধবার (২৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি ২ এর সামনে ফিতা কেটে বিআরটিসির এই বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন মো. কামরুল ইসলাম।

বিআরটিসির এই বাস সার্ভিস সম্পর্কে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাত্রীদের সেবা দিতে এর আগে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল কানেকটিভিটি ও চট্টগ্রামে পর্যটন বাস চালু করেছি। এর ধারাবাহিকতায় বিআরটিসির এই বিমানবন্দর শাটল বাস সার্ভিস চালু করা হলো। যেন শ্রমজীবী প্রবাসী কর্মীরা, যারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা তারা যেন লাগেজ নিয়ে সহজেই বিমানবন্দরে যাতায়াত করতে পারেন তাদের জন্যই মূলত এই সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, এসব শ্রমজীবী কর্মী অনেক সময় বিমানবন্দরে তাদের সঙ্গে থাকা লাগেজ নিয়ে যানবাহনের অভাবে বিপাকে পড়েন। তাদের এই সমস্যা দূর করতেই বিআরটিসির এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এই শাটল বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। সেখানে তারা ৪০ থেকে ৫০ কেজি পর্যন্ত মালামাল রাখতে পারবেন। এই বাস সার্ভিস বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তরার জসিমউদ্দীন হয়ে শাহজালাল বিমানবন্দরের গোলচত্বর পর্যন্ত চক্রাকারে ঘুরতে থাকবে। বর্তমানে আমরা এই সার্ভিসে দুটি বাস চালু করেছি, চাহিদার ভিত্তিতে পরবর্তীতে আরও বাস সংযোজন করা হবে।

এর আগে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়- প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার বিশেষ ব্যবস্থাও। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে ২টি বিশেষ শাটল বাস দিয়ে রুটটি চালু করা হলো।

প্রাথমিকভাবে বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে আবারো বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার