ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

প্রথমবারের মতো সিগারেটের চার স্তরে শুল্ক বাড়ালো এনবিআর

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৪, ১১:০৬ বিকাল

Link Copied!

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মত সিগারেটের চারটি স্তরেই কর হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মধ্যম, উচ্চ ও অতিউচ্চ স্তরের সিগারেটের করহার ১% বৃদ্ধি এবং নিম্ন স্তরের সিগারেটের কর হার গত বছরের চেয়ে ২% বৃদ্ধি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকায় বৃদ্ধি মাত্র ৫০ পয়সা। নিম্ন স্তরে সম্পূরক শুল্কের হার ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ করা হয়েছে।

এছাড়া মধ্যম স্তরে ১০ শলাকা সিগারেটের মূল্য মাত্র ৩ টাকা বাড়িয়ে ৭০ টাকা এবং উচ্চ স্তরে ৭ টাকা বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। অন্যদিকে অতিউচ্চ স্তরে ১০ শলাকার মূল্য ১০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে। মধ্যম, উচ্চ ও অতিউচ্চ স্তরের কর হার ৬৫ শতাংশ থেকে ৬৬ শতাংশে উন্নীত করা হয়েছে।

বাংলাদেশে সিগারেটে কর হার বাড়ানোর ক্ষেত্রে একই সঙ্গে চার স্তরের কর হার বৃদ্ধি নজরবিহীন ঘটনা। জাতীয় রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তের ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Toffee expands content library with 1,000+ new titles

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন