ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতামূলক কার্যক্রমে যারা ইতোমধ্যে যুক্ত আছেন বা আগ্রহী, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের জন্য ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। সংগৃহীত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হবে।

স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও, নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে বন অধিদপ্তর। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পুরস্কার প্রদান বা বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মযাত্রায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছে অধিদপ্তর।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক