
পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বড় ধরনের অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১৪৪ একর বনভূমির মধ্যে ৪.৬ একর ভূমি পুনরুদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের নির্মিত ১৫৫টি ঘর।
উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছে বন বিভাগ। এতে পূর্বাচলের পুরো ১৪৪ একর বনভূমি অবৈধ দখলমুক্ত হলো বলে নিশ্চিত করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ)। অভিযানে সহায়তা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক এবং বন বিভাগ।
সরকার জানিয়েছে, জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।