ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পুরান ঢাকায় ডিআইটি পুকুর দখলমুক্তে রাজউকের অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ২:৪৩ বিকাল

Link Copied!

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুরের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাধারটি উদ্ধারে এর আগেও দু’বার অভিযান চালায় রাজউক। সর্বশেষ অভিযানে আগেরবার উচ্ছেদ করা দোকানপাটের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে ছিল ঐতিহ্যবাহী এই পুকুরটি। ক্ষমতার অপব্যবহার করে জলাধারটি দখল করে রাখা হয়েছিল বলে দাবি করেন তারা। পুকুরটি পুরোপুরি উদ্ধার ও সংস্কার করা হলে এলাকার জনজীবনে স্বস্তি ফিরবে বলেও মনে করছেন স্থানীয়রা।

রাজউক জানায়, উদ্ধার অভিযান শেষে ঐতিহ্যবাহী পুকুরটির চারপাশে গাছ লাগানো হবে এবং হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট