ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পানি ছিটিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করেছে প্রশাসন

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ৪:১২ বিকাল

Link Copied!

নাটোরের লালপুরে পানি ছিটিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটায় পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়। বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে বিএসবি ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন অবৈধভাবে লাইসেন্স ছাড়াই ইট ভাটাটি চলছিল। অবৈধভাবে এ ভাটায় সরবরাহ করা হচ্ছিল মাটি। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

পরে প্রশাসন ওই ইট ভাটায় অভিযান চালায়। খবর পেয়ে ইটভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যান। এ সময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। জনগণের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা