ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পানির ন্যায্য হিস্যায় অতীতের মতো আর নীরবতা নয় : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৪, ২:১৪ বিকাল

Link Copied!

সেই সময়টা শেষ হয়ে গেছে, পানি ন্যায্য হিস্যা নিয়ে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমারা এখন দেশের স্বার্থে সোচ্চার। ও নতজানু নীতির দিন শেষ বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়।

রবিবার (২২ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে সাম্প্রতিক বন্যা-ভাঙন করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নিবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা