ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুন ২০২৫, ১১:০৪ সকাল

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নারান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে। সে পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাছ বোঝাই টমটমটি পুলেরঘাট যাওয়ার পথে ও মোটরসাইকেলটি নারান্দি বাজারে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোবারক হোসেন খান বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর পরেই টমটম চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা