ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

পাকিস্তানের বেলুচিস্তানে ফের ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ । ২৬৪ জন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শনিবার (২৯ নভেম্বর) ভোরে ৩.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রদেশের লোরালাই ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলে আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৩.৪ এবং এর কেন্দ্রস্থল লোরালাইয়ের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে ছিল। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্মকর্তারা।

চলতি মাসের শুরু থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে।