ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৪, ১০:৪১ সকাল

Link Copied!

এক ঘণ্টার মধ্যে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রথম কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। আর দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির আশপাশেই ছিল দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি বা কোনো ধরনের হতাহতেরও খবর পাওয়া যায়নি। যদিও বেশ কিছু ভবন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা