ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ, জাহাজ চলাচল বন্ধ কাল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অক্টোবর ২০২৩, ৪:২৬ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যাওয়া পর্যটকদের বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার বেলা তিনটার মধ্যে ফিরে আসার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এই নির্দেশনার কথা জানিয়ে দ্বীপে মাইকিংক করা হচ্ছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে টেকনাফ–সেন্ট মার্টিন পথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিনের আবহাওয়া এখন গুমোট হয়ে আছে। সাগর ক্রমেই উত্তাল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মঙ্গলবার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ, স্পিড বোট, কাঠের বোট বা যে কোনো জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেন্ট মার্টিনে মাইকিং করে দ্বীপের সবাইকে সতর্ক করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদে ১৮০, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ২৭২ ও এমভি বার আউলিয়ার ৭২৭ জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গেছেন। জাহাজগুলো বেলা ১টার মধ্যে সেন্ট মার্টিন জেটিতে পৌঁছায়। আগের দিন গতকাল রোববার বেড়াতে গিয়ে রাতযাপনের জন্য ছিলেন প্রায় সাড়ে তিন শতাধিক পর্যটক।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ ও বিচ কর্মীদের সমন্বয়ে সেন্ট মার্টিন দ্বীপে মাইকিং করার পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে নির্দেশনা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকেল আড়াইটার মধ্যে তিনটি জাহাজ পর্যটকদের অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বেলা তিনটায় জাহাজ তিনটি টেকনাফের উদ্দেশ্যে রওনা হবে।

দ্বীপের আবহাওয়া সম্পর্কে ইউপি চেয়ারম্যান বলেন, গতকাল রাত থেকে খুব বৃষ্টি হয়েছে। আবহাওয়া এখন একধরনের গুমোট হয়ে আছে। সাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা