ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পর্তুগাল-স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩০ বিকাল

Link Copied!

পর্তুগাল এবং স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত দমকলকর্মী নতুন করে দাবানলের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। প্রতি বছরই গ্রীষ্মকালে এই অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। খবর এএফপির।

পর্তুগালের মধ্যাঞ্চলের সেয়াতে সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে তীব্র বাতাসের কারণে আগুন নেভানোর জন্য ৬০০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে বলে নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে।

নাগরিক সুরক্ষা মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, বাড়ি-ঘর রক্ষা করাটাই সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। পুলিশ জানিয়েছে, তারা আগুন লাগার জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

স্পেনে কর্তৃপক্ষ শনিবার কাছাকাছি আগুন লাগার কারণে সতর্কতা হিসাবে উত্তর-পশ্চিমের ছোট গ্রাম ক্যাস্ট্রোমিলে চলাচলে সীমাবদ্ধ করে দিয়েছে।

আগস্টে ভয়াবহ দাবানলের তীব্রতা এই অঞ্চলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শনিবার তীব্র বাতাসের কারণে সেখানে নতুন করে দাবানল শুরু হয়। নিকটবর্তী ক্যাস্টিলা এবং লিওন অঞ্চলের পরিবেশ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত কয়েক বছরে স্পেনে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে কয়েক সপ্তাহ ধরে কার্যকর থাকা জরুরি অবস্থা রোববার তুলে নেওয়া হয়। ওই দাবানলে চারজন নিহত এবং তিন লাখ হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে।

আগস্টে ভয়াবহ দাবানলে মধ্য ও উত্তর পর্তুগালও ধ্বংস হয়ে গেছে। সেখানে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

জাতীয় প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, পর্তুগালের দাবানলে প্রায় আড়াই লাখ হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে, যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ। জাতীয় আবহাওয়া সংস্থা শুক্রবার জানিয়েছে, ১৯৩১ সালের পর পর্তুগালে এই বছর সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা