ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনে ইউনেস্কোর সহায়তা গুরুত্বপূর্ণ: মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করতে ইউনেস্কো-এর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় ও বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আবদুল আউয়াল মিন্টু

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও তিনি জোর দেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (সিএসইএসআই)’-এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা সুদৃঢ় করা, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি